যে সকল কারণে আপনার আমাজন এসোসিয়েট একাউন্ট ব্যান হতে পারে
যে সকল কারণে আপনার আমাজন এসোসিয়েট একাউন্ট ব্যান হতে পারে
আমরা সঠিকভাবে এমাজন এফিলিয়েশন গাইডলাইন পড়ি না, তাই সঠিক ভাবে প্র্যাকটিস ও করা হয় না। সমস্যা হলে বা ব্যান খেলে গ্রুপ এ এসে পোস্ট করি। আশা করি আজকের পোস্ট টা যদি পড়েন তাহলে কিছুটা হলেও কারণ গুলো বুঝতে পারবেন। আমি যতোটা সম্ভব সহজে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রয়োজনীয় সকল স্ক্রিনশর্ট এটাচ করা আছে।
০১। মিনিমাম সেল রিকোয়ারমেন্টঃ প্রথম কারণ টা খুব ই সাধারণ, সবাই জানেন যে মিনিমাম সেল রিকোয়ারমেন্ট। ১৮০ দিন বা ৬ মাসের ভেতরে মিনিমাম ৩ টা এফিলিয়েট সেল না হলে একাউন্ট ব্যান হয়ে যাবে।
০২। ইমেজ ব্যবহারে অসতর্কতাঃ এখানে অনেকেই ধরা খান। সরাসরি এমাজন থেকে প্রডাক্ট ইমেজ ডাউনলোড করে নিজের ব্লগে আপলোড করা যাবে না। তাহলে কিভাবে? স্ট্রাইপের মাধ্যমে ব্যবহার করতে পারেন ফ্রি তে। এ ক্ষেত্রে "Images" or "Images" or "Text + Images" সিলেক্ট ক্রে ব্যবহার করোটে পারেন। এছাড়া API এর মাধ্যমে ব্যবহার করতে পারেন AAWP (পেইড) ব্যবহার করে।
০৩। Amazon Logo or Price tag: পষ্টের মাঝে বা কোথাও সরাসরি এমাজনের লোগো বা প্রৈষ্য ট্যাগ ব্যবহার করতে পারবেন না। এমন কি সরাসরি প্রাইস/ ডিসকাউন্টেড প্রাইস উল্লেখ করতে পারবেন না। কারণ এগুলো পরিবর্তনশীল।
০৪। প্রাইভেসি পলিসি ও ডিস্ক্লেইমারঃ আপনার অবশ্যই একটা প্রাইভেসী পলিসি পেজ থাকতে হবে আর একটা ডিস্ক্লেইমার। স্পষ্টত উল্লেখ থাকতে হবে যে কোয়ালিফাইড সেল থেকে আপনি কমিশন আর্ণ করবেন।
০৫। লিংক ক্লিক রিকোয়েস্টঃ রিডার/ ইউজার কে সরাসরি লিংক এ ক্লিক করতে রিকোয়েস্ট করা যাবে না।
০৬। সেলফ ক্লিকঃ নিজের site/ লিংক থেকে নিজে ক্লিক করে সেল নিয়ে আসা যাবে না । প্রথম সেল আনতে অনেকেই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এমনটা করার ট্রাই করে থাকেন। তবে চালাকি করতে পারেন যেমন ভিন্ন আইপি/ লোকেশ অথবা আপনাকে ট্রেস করতে পারবে না যে আপনিই এমন ব্যবস্থা করতে পারেন। আমাদের দেশে যেহেতু না তাই চিন্তা নাই।
০৭। ইমেইলে কি লিংক শেয়ার করা যাবেঃ বর্তমান সময়ে ইমেইল মার্কেটিং করে থাকেন অনেকে। সেক্ষেত্রে অনেকেই চিন্তা করেন ইমেইলে সরাসরি এফিলিয়েট লিংক দেয়ার। এটা করা যাবে না। তবে আপনি আপনার সাইতে ভিজিটর এনে পোস্ট লিংক থেকে সেল করিয়ে নিতে পারেন।
০৮। লিংক শর্টনার ব্যবহারঃ এটা একদম ই করা যাবে না, নিষেধ করা আছে।
০৯। প্রডাক্ট রেটিং বা ইউজার রিভিউঃ আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না । কারণ এগুলো পরিবর্তনশিল। তবে API এর মাধ্যমে লাইভ ডাটা শো করাতে পারেন। এক্ষত্রে AAWP ব্যবহার করে থাকেন অনেকে।
১০। পেইড ক্যাম্পিংঃ আপনি সরাসরি পেইড ক্যাম্পিং করে লিংক এর মাধ্যমে সেল করতে পারবেন না। শুধুমাত্র অর্গানিক্যালি পরমত করতে পারবেন।
১১। সোশ্যাল শেয়ারিংঃ এটা একটা গ্রে এড়িয়া। সরাসরি কিছু বলা নাই। পেইড পোমোশন করা যাবে না লিংক এটা শিওর। আবার বলা আছে - আপনার নয় এমন কোনও সাইটে লিংক শেয়ার করা যাবে না। তবে আবার এটাও স্পেসিফিক বলা আছে সাইটে ট্রাফিক ড্রাইভ করা যাবে ফেসবুক, টুইটার, বা কোরার মতো প্ল্যাটফর্ম থেকে। এসব ক্যাচাল থেকে বাচতে - মাথায় রাখেন - পেইড প্রমোশন যেমন ফেসবুক এডসের মাধ্যমের সেল আনা যাবে না। এছাড়া স্ট্রাইপ থেকে সরাসরি শেয়ার লিংক এর মাধ্যমে শেয়ার করতে পারেন। সেফ থাকার জন্য এফিলিয়েট সেল থেকে কমিশন আর্ণ করছেন, এই ডিস্ক্লোজার টা এড করে নেবেন।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে RZ Academy গ্রুপে
No comments