হ্যাকার মাত্র ৫ হাজার ডলার একজন ভাইয়ের প্রফাইল থেকে নিয়ে গেছে
স্ক্রিনশট দুইটা লক্ষ করুন, হ্যাকার মাত্র ৫ হাজার ডলার একজন ভাইয়ের প্রফাইল থেকে নিয়ে গেছে। ফাইভারের ডেইলি লিমিট সম্ভবত ৫ হাজার ডলার, না হলে হয়ত পুরটাই নিয়ে নিত। তিনি সাপোর্টে যোগাযোগ করেছিলেন, আপাতত তার প্রফাইলে টেম্পরারি ডিজেবল করে দিয়েছে। কিছু ভেরিফিকেশন চাইছে। সেগুলো সাবমিট করার পর হয়ত একাউন্ট ফেরত দিতে পারে।
এই ধরনের ঘটনা গত ৮ বছরে প্রায় প্রতি মাসে একটা করে পাই। পেপাল হলে হয়ত ডলার ফেরত নেয়ার চেস্টা করা যেতে পারত, কিন্তু পেয়নিয়ারে একবার ডলার নিয়ে গেলে সেটা ফেরত পাওয়া অসম্ভব। আমি এই ব্যাপারটা নিয়ে গ্রুপে অসংখ্যবার পোষ্ট দিয়েছি, কিন্তু কেউ সেগুলো গোনায় ধরে কিনা সন্দেহ। সবগুলো ঘটনার একটা কমন মিল আছে, সেটা হচ্ছে হ্যাকিং এর শিকার কেউ তাদের পিসিতে কোন এন্টিভাইরাস ইউজ করতেন না। তারা সবাই উইন্ডোজ ডিফেন্ডারের উপর নির্ভর করতেন। যারা উইন্ডজের সিকিউরিটীর উপর নির্ভর করেন তারা মূলত বোকার স্বর্গে বাস করেন। এই ব্যাপারে আমি আর বিস্তারিত কিছু বলব না। প্রতিবার পোষ্ট করার পর দেখি কিছু আঁতেল এসে উইন্ডোজ ডিফেন্ডারের পক্ষে সাফাই গায়। তাদের উদ্দেশ্যে আমার আসলে বলার কিছু নাই, শুধু বলব আপনার কমেন্টের কারনে কেউ যদি ক্ষতির সম্মুখীন হয় তবে তার দায়ভার আপনার উপরেও পড়ে। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের পিসিতে অবশ্যই ভাল মানের পেইড এন্টিভাইরাস থাকা উচিৎ, এবং আমার রিকমেন্ড হচ্ছে eSet, আমি গত ৮ বছর কোন ঝামেলা ছাড়াই এটা ইউজ করছি। এটা বাংলাদেশ থেকেই অল্প দামে জেনুইন ভার্সন কেনা যায়।
যে ভাইয়ের একাউন্ট হ্যাক হয়েছে তিনি বেশ কতগুলো ভুল করেছেন, সেটা হচ্ছে তিনি সিকিউরড মনে করে, তার কয়েকমাসের ডলার ফাইভারের জমিয়ে রেখেছিলেন। এই ভুল কেউ করবেন না। কারন এখন ফাইভারের সাপোর্টে নক না দিয়েই পেমেন্ট মেথড এড রিমুভ করা যায়। আর এসব করা হ্যাকারদের জন্য ডালভাত। হ্যাকার যখন পিসির কন্ট্রোল নিয়ে নেয় তখন তার সব মেসেজ এবং এক্টীভিটি রিয়েল টাইমে দেখতে পারে। উনি তার কাছের একজনের সাথে দুপুরে আলাপ করছিলেন যে ফাইভারে তার বেশ কিছু ডলার জমা হয়েছে, সেগুলো আজকে উঠাবেন। তার কিছুক্ষণ পরেই তার ডলার হ্যাক হয়।
পরিশেষে সবাইকে সাবধান হতে বলব, আপনার পিসিতে ইন্সটল করা সফটওয়্যারগুলো ভাল করে চেক করেন। অপরিচিত কিছু পেলে দ্রুত রিমুভ করুন। নিয়মিত এন্টিভাইরাস দিয়ে পিসি স্কান করুন। ২ ফ্যাক্টর ভারিফিকেশন মোড চালু রাখুন। অপরিচিত সাইট থেকে কোন কিছু নামাতে যাবেন না। কোন বায়ার যদি সন্দেহজনক কোন ফাইল দেয় তবে VirusTotal দিয়ে ভাল করে স্কান করেন। আশা করা যায় আপনি নিরাপদে থাকবেন।
ধন্যবাদ!
No comments