ভয়েস আর্টিস্ট খুঁজছি
অডিওভিজুয়াল কাজের কারণে বিভিন্ন গ্রুপে যুক্ত আছি। তার মধ্যে এই গ্রুপটাকে আমার সবচেয়ে বেশি অ্যাকটিভ এবং কার্যকর বলে মনে হয়।যখনই ভয়েসের প্রয়োজন হয়েছে, এখান থেকে সমাধান পাওয়া গেছে। এ মুহূর্তে বেশ কয়েকজন ভয়েস আর্টিস্টের সাথে কাজ করছি। প্রত্যেকের সাথে কাজের অভিজ্ঞতা বেশ ভাল।
কাজের ভলিউম বাড়ার কারণে ১ মার্চ থেকে আরো কয়েকজন ভয়েস আর্টিস্ট প্রয়োজন। সেই সাথে যাদের গ্রিন স্ক্রিন সেটাপ আছে, এমন ২/৩ জন প্রেজেন্টারও দরকার। (নারী-পুরুষ উভয়ই)
ভয়েস ভাল থাকা সত্ত্বেও নানা কারণে আগে যাদের সাথে কাজ করা হয়নি, তারাও যদি এখন ভয়েসের কাজ করতে আগ্রহী থাকেন, যোগাযোগ করতে পারেন।
কয়েকটি তথ্য:
- কাজের ধরন: ইউটিউব প্রোডাকশন
- কাজের দৈর্ঘ্য: প্রতিটি ৩-৪ মিনিটের (৩০০-৪০০ শব্দ)
- কাজের পরিমাণ: প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ টি
- স্ক্রিপ্টের বিষয়: জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি-অর্থনীতি
- উচ্চারণ শুদ্ধ হতে হবে। বিটিভির খবরের মতো আবেগহীন, নিষ্ক্রিয়ভাবে নয়, স্বতঃস্ফূর্তভাবে পড়তে হবে।
- পূর্ব-নির্ধারিত সময়ে স্ক্রিপ্ট দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ভয়েস ডেলিভারি দিতে হবে। ভয়েসে ভুল বা ঝামেলা থাকলে আরেকবার ভয়েস দিতে হবে। ভুল বা ঝামেলা না থাকলে প্রথমবার দেওয়া ভয়েসই ফাইনাল।
- প্রতিটি স্ক্রিপ্টের ফাইনাল ভয়েস দেওয়ার সাথে সাথেই পেমেন্ট করা হবে।
এছাড়া অন্য কিছু জানতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানান। ধন্যবাদ।
হোয়াটসঅ্যাপ নম্বর: +8801819525247
No comments