Header Ads

Header ADS

০ ডলারে অনলাইন বিজনেস

 ০ ডলারে অনলাইন বিজনেস

অনলাইন টুলস এখন এতটাই এডভান্স এবং ইজি হয়ে গিয়েছে যে, আপনি চাইলেই জিরো ডলার ইনভেস্টমেন্টে অনলাইনে ব্যাবসা শুরু করে দিতে পারেন। এটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আজকে আমি হাতে কলমে বুঝিয়ে দেব কিভাবে ০ ডলার ইনভেস্টমেন্টে অনলাইন বিজনেস শুরু করা যায়। আজ থেকে প্রায় ২০ বছর আগের একটা গল্প শেয়ার করতে পারি। USA তে, হাই স্কুলের এক বাচ্চা কয়েক পাতার একটা ইবুক বিক্রি করে, সেই সময়ে প্রায় কয়েক হাজার ডলার ইনকাম করেছিল। ইবুকটি ছিল "কিভাবে ফ্রিতে সরকারের পক্ষ থেকে একটি হুইল চেয়ার পাওয়া যায়" এই টপিকসের উপর। তখন আমেরিকান সরকারের একটা প্রজেক্টের আওতায়, বিকলাঙ্গ বা চলাচলে অক্ষমদের জন্য ফ্রিতে হুইল চেয়ার দেয়ার একটা প্রোজেক্ট চালু ছিল।
কিন্তু এটার তেমন কোন প্রচার ছিল না, ফলে মানুষ জন এই ব্যাপারে তেমন কিছু জানত না, আর আবেদন প্রক্রিয়াও ছিল বেশ জটিল। ফলে আবেদন তেমন একটা পড়ত না। ছেলেটি এটা নিয়ে অনেক ঘাটাঘাটী করে, তার এক আত্মীয়ের জন্য আবেদন করে একটা হুইল চেয়ারের ব্যাবস্থা করে দিয়েছিল। আর সেই পুরো প্রক্রিয়াটা ইবুকে তুলে ধরেছিল। তার সেই ইবুক কিনে সেটা কাজে লাগিয়ে, অনেকেই হুইল চেয়ার পেয়েছিল। আর এই ইবুক বিজনেসটা শুরু করতে তার ০ ডলার ইনভেস্টমেন্ট করতে হয়েছিল। এখন প্রযুক্তি অনেক এডভান্স, আপনি চাইলেই কোন রকম টাকা খরচ না করেই সহজে একটা অনলাইন বিজনেস চালু করতে পারেন। আমি নেট ঘেটে অনলাইন বিজনেসের জন্য ফ্রিতে ইউজ করা যায় এমন কিছু এপস এর তালিকা দিলাম।
বিজনেস নামের জন্য - Namelix
ডিজাইনের জন্য - Canva, Figma
লোগোর জন্য - Lookadesign
পোষ্ট শিডিউলিং এর জন্য - Meta Business Suite
অনলাইন স্টরের জন্য - Payhip
ওয়বের সাইটের জন্য - Durable
ডিজিটাল ষ্টোরের জন্য - Gumroad, Lemon squeezy.
ম্যানেজমেন্টের জন্য - Notion
লিংক ইন বায়ো, ব্রান্ডেড লিংকের জন্য - Link.tree, Link.store
আটমেশনের জন্য - Make
ইমেইল মার্কেটিং - Email Octopus
কপি রাইটীং এর জন্য - ChatGPT, Copy AI
কন্টেন্ট ইম্প্রুভমেন্টের জন্য - HemingwayAPP
কন্টেন্ট আইডীয়ার জন্য - ContentIdeas .io, ChatGPT
Al আসিস্টেন্ট - FreeAssist. ai
ভিডিও ইডিটীং এর জন্য - Capcut
ক্লায়েন্ট ইনভয়েস এর জন্য - Refrens
উপরের টুলসগুলো আপনার অনলাইন বিজনেসকে একেবারে ইজি করে দেবে। অনলাইনে বিক্রির জন্য প্রোডাক্ট যে কোন কিছুই হতে পারে, আপনি কি বিক্রি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। এমনকি চাইলে আপনি ফ্রিতেই ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আমি গত বছর একটা দামী ব্যায়ামের মেশিন কিনেছিলাম দারাজ থেকে। অথচ প্রডাক্টের খোঁজ পেয়েছিলাম ফেসবুকের একটা পেজ থেকে। আমি ফ্রিল্যান্সার জেনে পেজের মালিক আমার সাথে অনেক আলাপ করেছিল, ফলে অনেক তথ্য জেনেছিলাম। সে জানিয়েছিল তার পেজ থেকে কেউ কোন অর্ডার করলে সে একটা এফিলিয়েট কমিশন পায়। মাঝে মাঝে কিছু এড কস্টিং ছাড়া তার কোন ইনভেস্টমেন্ট নাই। সে শুধু পটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করে, ইনবক্সে আলাপের মাধ্যমে অর্ডার কনফার্ম করে। মাসে কমিশন থেকেই সে ৪০/৫০ হাজার টাকা ইনকাম করে। আসলে বিজনেস শুরু জন্য আপনার সদিচ্ছাই যথেষ্ট।
মনে রাখবেন আপনি যদি বিনা পুঁজিতে কোন ব্যাবসা শুরু করতে না পারেন, তবে আপনাকে পুঁজি দিলেও সেই ব্যাবসা করতে পারবেন না। ব্যাপারটা খুলে বলি, যেমন আপনি হয়ত ইকমার্স বিজনেসের উপর ইন্টারন্যাশনাল মানের কোন একটা কোর্স করেছেন। সেখানে খুটীনাটী প্রায় সব কিছুই কভার করা হয়েছে। কিন্তু বিজনেস শুরু করার জন্য আপনার কোন পুঁজি নেই। তাহলে আপনি কি করবেন? বসে থাকেবেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই সেক্টরে যারা বিজনেস করছে, তাদেরকে সার্ভিস দেয়া শুরু করেন। মানে ফ্রিল্যান্সিং করবেন। তাদের সাথে কাজ করতে করতে, এই বিষয়ে আপনার ভাল দক্ষতা হয়ে যাবে। আশা করা যায় বছর ঘুরতে ঘুরতে, বায়ারদের কাছ থেকে যা ইনকাম করবেন, সেটা দিয়ে আপনার অনলাইন ব্যাবসা শুরু করার জন্য যথেষ্ট পুঁজি হাতে চলে আসবে।
যেহেতু ইতিমধ্যে আপনার ক্লায়েন্টের সাথে, সাকসেসফুল কয়েকটি বিজনেসের অভিজ্ঞতা হয়ে গেছে। কাজেই আশা করা যায় আপনি আপনার নিজের বিজনেসে অনেক ভাল করবেন। শুধু তাই না, আপনার কাছে যদি ভাল কোন বিজনেস আইডিয়া থাকে, তবে সেটা অন্যের কাছে চড়া দামে বিক্রিও করতে পারবেন, যেমন সেই ছেলেটি ইবুকের মাধ্যমে করেছিল। এটা আমার বানানো কথা না, ইন্ডাস্ট্রির লিডারেরাই এই কথাগুলো বলেন। তাই আগে বিনা পুঁজিতে ব্যাবসা শুরু করুন এর পরে পুঁজিতে ব্যাবসা করবেন। অনলাইনে সব কিছুই বিক্রি করা যায়, আইডিয়া থেকে শুরু করে সব কিছুই। শুরু করার জন্য আপনার স্বদিচ্ছাই যথেষ্ট। কাজেই বসে না থেকে আজই শুরু করে দিন, আপনার জিরো ডলারে অনলাইন বিজনেস।

No comments

Powered by Blogger.