ডোমেইন নেইম কিভাবে সিলেক্ট করবেন এই বিষয়ে গাইডলাইন চাচ্ছিলেন
লিখতে বসার প্লান করলে আলসেমি ভর করে! কিন্তু কাউকে ইনবক্সে কিছু লিখতে ধরলে দেখি লিখতেই থাকি লিখতেই থাকি! এজন্য প্রাক্টিস করতে হবে ইনবক্সের স্ক্রিনশট গাইডলাইন আকারে গ্রুপে শেয়ার করা
আপনারা আবার প্রাইভেসি লিক হচ্ছে এমন অভিযোগ কইরেন না যদিও কমন সেন্স কাজে লাগিয়ে আমি সাবধানেই স্ক্রিনশট তুলি 
ভাইটি ডোমেইন নেইম কিভাবে সিলেক্ট করবেন এই বিষয়ে গাইডলাইন চাচ্ছিলেন। আরো অনেক বিষয় আছে ডোমেইন নেইম চুজ করার ক্ষেত্রে।
যেমন ডোমেইনটি archive .org তে ফেলে দেখবেন প্রিভিয়াস ব্যাড হিস্ট্রি আছে কিনা।
Backlink profile ঘেটে দেখবেন চাইনিজ, জাপানিজ এসব ল্যাঙ্গুয়েজে অ্যাংকর টেক্সট এবং লিংক আছে কিনা। থাকলে বাদ দিই আমি।
আর যারা নতুন শুরু করছেন তারা এক্সপায়ার্ড ডোমেইন এভোয়েড করাই ভালো। এক্সপায়ার্ড ডোমেইন নাকি ফ্রেশ ডোমেইন চেক করতে পারবেন Complete DNS এ।
instantdomainsearch .com খুব ভালো একটু টুলস ডোমেইন এভেইলেবল আছে কিনা খুব দ্রুত চেক করার জন্য।
domainwheel .com আরেকটি পছন্দের সাইট যেখানে আপনি নিশের নাম দিয়ে এভেইলেবল ডোমেইনগুলো দেখতে পারবেন।
Complete DNS সাইটে চেক করে দেখবেন ড্রপ খাইছে কিনা। বেশিবার ড্রপ খাইলে বাদ।
ইত্যাদি ইত্যাদি... ... (আলসেমি ভর করছে আবার, তাই ইত্যাদি লিখে দিয়ে এখানেই শেষ
চেষ্টা করবো Affpilot Blog সেকশনে গুছিয়ে সুন্দর করে লেখার।
No comments