এ.আই আসার পর এসইও কালচার পরিবর্তন হচ্ছে
এসইও ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন বেশ কিছুদিন এবং যারা নতুন- উভয়ের জন্যই লেখাটা উপকারী হতে পারে
আলোচ্য বিষয়ঃ এ.আই আসার পর এসইও কালচার পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে এসইও ক্যারিয়ার নিয়ে কিভাবে চিন্তা করা উচিত?
দেখেন, এসইও এর বেসিক ব্যাপারটা হল একটা সাইটকে বিভিন্নভাবে কাজ করে টপে নিয়ে আসা, এইতো। এটার উপর বেজ করে বহু বছর ধরে সফলতার সাথে গড়ে উঠেছে কন্টেন্ট ইন্ডাস্ট্রি। ব্যাপারটা হল একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট ওয়েবসাইটকে টপে নিয়ে আসা।
পরিবর্তনটা আসলো সার্চ ইঞ্জিন পেইজ এবং ফুল টেকনোলজিটাতে। সার্চ করার কালচারটা রিসেন্ট পাস্টেও জাস্ট "গুগলে আসা রেজাল্টগুলোর" উপর নির্ভরশীল ছিল। এখানে "রেজাল্টগুলো" কথাটা উল্লেখযোগ্য। এটার প্রতিদ্বন্দ্বী হিসেবে চলে এল এ.আই সার্চ রেজাল্ট- যেখানে আপনি কোন কিছু সার্চ করলে নির্দিষ্ট রেজাল্ট আসবে, অনেকগুলো সার্চ রেজাল্ট আসবেনা।
সমস্যাটা এভাবেই শুরু হল। আমরা এখন মনে করছি যে যদি একাধিক রেজাল্ট না আসে তাহলে সাইট র্যাঙ্ক করিয়ে লাভ কি। কারণ একাধিক রেজাল্ট না আসে অডিয়েন্স তো নিজের মত চুজ করার অপশন পাচ্ছে না। আমার র্যাঙ্ক করা সাইটটা তো তার সামনেই আসছেনা। বরং ইন্টারনেটে ঘুরে বেড়ানো অথিনটিক ইনফরমেশন থেকে এ.আই সার্চ রেজাল্ট অডিয়েন্সকে বেস্ট এন্সারটা দিয়ে দিচ্ছে। তাহলে এসইও করে সাইট র্যাঙ্ক করে এই যে ইনকাম করছিলাম আমরা- এটার ভবিষ্যৎ কি?
এখানে কিছু রেফারেন্স উল্লেখ করছি আমি। শুরুতে আসি নিশ সাইট নিয়ে আলোচনায়।রিসেন্টলি Niche Site Lady newsletter থেকে প্রাপ্ত তথ্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু জিনিস হলঃ
১। এনি মজ (anne moss) এখন এ.আই রাইটিং টুল ব্যবহার করছে এবং সাইটের অডিয়েন্স এর জন্য ফেসবুক, পিন্টারেস্ট এবং ইমেইল ট্রাফিক এর উপর নির্ভরতা বাড়াচ্ছে। ( anne moss কে- না জানলে গুগল সার্চ করতে পারেন )
২। নিশ সাইট বিল্ডার Jon Dykstra তার কন্টেন্ট ব্যবসায় পরিবর্তন আনছে। সে তার সবকিছুকে একটা ওয়েবসাইটে নিয়ে আসতেসে এবং এটাকে সাপোর্ট দেয়ার জন্য একটা ফিজিকাল বিজনেসও কিনে ফেলেছে।
৩। মাইকেল ডনোভান এর মত ব্লগার-ও তার হাই প্রফেটেবল নিশ সাইট অতি উচ্চ মূল্যে বিক্রি করে দিসে।
গুগলের অনলাইন ইন্ডাস্ট্রির প্রতি এখনকার দৃষ্টিভঙ্গি কেমন- সেটা জানতে পারবেন এখান থেকেঃ
নিস ইন্ডাস্ট্রির পাইওনিয়াররা একটু একটু করে নিজেদের ব্যবসায় পরিবর্তন আনছেন, তার মানে হল সার্চ রেজাল্টের যেই পরিবর্তন চলছে- সেটা নিয়ে তারা চিন্তায় আছেন, তাই তো?
উপরের সবগুলো তথ্যই একটু মনে ভয় ধরানোর মত মনে হয়, তাইনা? এখন উপরের সিনারিওগুলোর চাইতে ডিফারেন্ট একটা সিনারিও দেখানোর চেষ্টা করছি। এফিলিয়েট গ্যাদারিংয়ের রেফারেন্স অনুযায়ী পুরো সার্চ সিস্টেম বদলাতেও আরও মিনিমাম ৩-৫ বছর আছে। রেফারেন্স লিংকঃ
তার মানে হল নিশ সাইট বা এফিলিয়েট সাইট থেকে ইনকাম করা বা এটাকে ক্যারিয়ার হিসেবে চালানোর মত আগামী আরও ৩ থেকে ৫ বছর আছে।
এখান থেকে খুব শক্ত একটা এভিডেন্স আমরা পাই, যেটা হল- যদি জেনারেল এসইও নিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারার সুযোগ আরও ৩-৫ বছর আছে। এবং এটাও মনে রাখা লাগবে যে এই সময়টুকুর মধ্যেই এই প্ল্যাটফর্মে "জেনারেল এসইও এক্সপার্ট" দের কাজের সুযোগ ধীরে ধীরে কমতেও থাকবে (এটা আমার নিজস্ব মতামত)। "জেনারেল এসইও এক্সপার্ট" - কথাটা মনে রাইখেন।
কিছু সমস্যা, ইন্ডাস্ট্রির পরিবর্তন এবং পাইওনিয়ারদের কিছু স্টেপ নিয়ে আলোচনা করলাম। এখন আমি আমার কিছু এনালাইসিস নিয়ে কথা বলবো।
এসইও ইন্ডাস্ট্রি নিয়ে আমার মতামতঃ
মোটা দাগে বলতে পারি, এসইও প্রফেশনে ডাইভার্সিফিকেশন আনতে হবে। এই ডাইভার্সিফিকেশন এর সূচনাটা লুকিয়ে আছে "এসইও করে সাইট র্যাঙ্ক করে দেই"- এর মধ্যে। এখন ধীরে ধীরে সাইট র্যাঙ্ক করে দেয়ার কালচারে পরিবর্তন আসবে, এবং আসছে। আমাদেরকেও তাই আমাদের অফার করা সার্ভিসে পরিবর্তন আনতে হবে। যেমন, এতদিন জেনেরিক এসইও ছিল একটা স্টেবল ক্যারিয়ার। এটুকু করেও ইনকাম করা যেত সার্বজনীনভাবে। এই সুযোগ ক্ষীনতর হয়ে আসছে। আগামী কয়েক বছরের মধ্যেই পরিবর্তন হবে। অলরেডি প্রভাব শুরু হয়েছে। যেমন আমি আগে আউটরিচ করে ক্লায়েন্ট পেয়ে তাদেরকে ইনিয়ে বিনিয়ে সাইট র্যাঙ্ক করে দেওয়ার কমিটমেন্ট করলে কাজ দিয়ে দিত। গত ৪ মাসে দেখলাম এই কৌশলে কাজ হচ্ছে না। এনালাইসিস করলাম এবং টেকনিকে পরিবর্তন আনলাম। পরিবর্তনগুলো হলঃ
সাইট র্যাঙ্ক করে দেওয়াটাকে কোর সার্ভিস হিসেবে রেখে এটার সাথে স্পেশালাইজড সার্ভিস যোগ করা শুরু করলাম। যেমনঃ এসইও স্ট্র্যাটেজি মেকিং সার্ভিস, টেকনিক্যাল এসইও সার্ভিস, ট্রাফিক রিকভারি সার্ভিস, পেনাল্টি রিকভারি সার্ভিস, cost মিনিমাইজিং সার্ভিস- আরও কিছু। ফলাফল? শেষ ৪ মাসে যেখানে আউটরিচ করে "সাইট র্যাঙ্ক করে দেই" সার্ভিস এর কথা বলে পাওয়া ক্লায়েন্ট এর সংখ্যা ২, সেখানে স্পেশালাইজড সার্ভিস যোগ করে কেবল গত ১ মাসেই প্রাপ্ত হাই পেইং ক্লায়েন্ট এর সংখ্যা ৪ টি। অলরেডি দুইজনের কাছ থেকে পেমেন্ট নিয়ে নিয়েছি। সেগুলোর লিংকঃ
পরিবর্তনের জায়গাটা বুঝতেসেন তো? "জেনারেল এসইও এক্সপার্ট" থেকে এখন ধীরে ধীরে হতে হবে "Specialist in a certain part of seo"। যেমনঃ Barry Schwartz একটা ইন্টারভিওতে বলেছেন-
Do something your passionate about and love, otherwise don’t do SEO. With SEO, there are so many specialties you can focus on:
Content
Public relations/marketing
Technical SEO
International SEO
Local SEO
AI
Mobile apps
The list goes on and on. So focus on what you love and become amazing at it. Most importantly, share what you learn with your colleagues.
তবে এই পুরো স্পেশালাইজেশনের আগে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কিওয়ার্ড রিসার্চ না পারলে কিওয়ার্ড ক্লাসটারিং পারবেন না, কম্পিটিটর এনালাইসিস না পারলে tf-idf থেকে কিওয়ার্ড চুজ করতে পারবেন না। মানে হল জেনেরিক এসইও না পারলে স্পেশালাইজড এসইও পারবেন না। অর্থাৎ এসইও ইন্ডাস্ট্রিতে যেটাই করেন- জেনারেল এসইও জানতে হবেই হবে। এরপর স্পেশালিটি গেইন করতে হবে এসইও এর কোন একটা সারটেইন বিষয়ে।
আরেকটা ছোট জিনিস বলে রাখি, যেটা ছোট হলেও ইমপ্যাক্ট অ-নে-ক বড়। ক্লায়েন্ট পাওয়া বা কাজ পাওয়ার ব্যাপারটা কমিউনিটির কিছু মেম্বারদের কাছে রহস্য। এটা আসলে কোন রহস্যই না । কাজ পাওয়ার ফ্লো চার্টটা হলঃ
১। স্কিল অর্জন করা
২। ইংরেজিতে দক্ষতা
৩। বায়ারদের কমিউনিটিতে ঢুকে যাওয়া। এরকম কমিউনিটি না পেলে নিজেই কমিউনিটি বানানো
৪। স্ট্রং নেটওয়ার্কিং
৫। পোর্টফলিও মেকিং
৬। ডেভেলপ স্ট্রং ইনফ্লুয়েন্সিং পাওয়ার
এই ফ্লাইহুইলটা কন্টিনিউ রাখলেই ক্লায়েন্ট পাওয়া যায়। আমি এখানে "কন্টিনিউ" রাখার কথা বলেছি। মানে চালিয়ে যেতে হবে। করলাম কয়েকদিন- এরপর ছেড়ে দিলাম। তাহলে হবেনা।
আশা করি এতক্ষণ এত বড় এই লেখাটা পড়িয়ে অন্তত আপনাকে বিরক্ত করতে পেরেছি। এত বড় লেখা আমার মত আস্ত একটা জোকার টাইপ লোক কিভাবে লিখলো- ভাবতেসি। এই লেখাটায় আমি অনেক ডাটা দিয়েছি। তাই খুব মন দিয়ে পড়বেন প্লিজ। এসইও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে এই লেখাটা আপনাকে হেল্প করবে বলে আমি মনে করিনা। তবে এসইও প্রফেশন নিয়ে এই অস্থির সময়ে সঠিক চিন্তার খোঁড়াক দিতে পারবে অন্তত- এটুকু মনে করি। ঐটাই আমার এই লোডশেডিং এর মধ্যে গরমে ভিজতে ভিজতে চুবচুবা হয়ে লেখার স্বার্থকতা। @everyone যারা পড়বেন তাঁদের কাছ থেকে আমি মূল্যবান পরামর্শ আশা করছি। কমেন্ট বক্স ওপেন আছে।
Inspired by- Abul Kashem bhai
No comments