Header Ads

Header ADS

এম্যাজন একাউন্ট ক্লোজ== Restriction

 আসসালামু আলাইকুম। গতকালও দেখলাম পরিচিত একজনের এম্যাজন একাউন্ট ক্লোজ করে দিয়েছে। এখনো যাদের একাউন্ট আছে আসুন তারা সতর্ক হই। আপনি নিচের ভুলগুলা করেছেন বা করেছেন না তোঃ

১/ আপনি যে সব সাইট থেকে ইনকাম পাচ্ছেন সে সাইটগুলা আপনার এম্যাজন একাউন্টে এড আছে তো?
নোটঃ পূর্বে আপনার সেলকরা সাইট থেকে যদি এখনো ইনকাম আসে তাহলে সে সাইট আপনার একাউন্টে এড থাকতে হবে।
২/ একই একাউন্ট "এসোস্যিয়েট ও ইনফ্লোয়েন্সার" হিসেবে ব্যবহার করছেন না তো?
নোটঃ ওয়েভ সাইট থাকলে আপনার জন্য এসোস্যিয়েট একাউন্ট আর সোশ্যাল সাইটে এফ্যিলিয়েট করার জন্য ইনফ্লোয়েন্স একাউন্ট। দুটি একাউন্ট অবশ্যই ভিন্ন।
৩/ আপনার প্রডাক্টের বাটনে "নো রেফারার" ট্যাগ নেই তো?
নোটঃ প্রডাক্টের বাটনে নো রেফারার ট্যাগ থাকা যাবে না। থাকলে এখন রিমুভ করে দিন।
৪/ আপনি প্রডাক্টের বাটন, আপনার সাইটে কোথাও বা আপনার ভিডিও তে এম্যাজনের লোগো ইউস করেন নি তো?
নোটঃ এম্যাজন একটি ব্র্যান্ড। সো, সে তার লোগো যত্রতত্র ইউস করার বিষয়ে যথেষ্ট সতর্ক।
৫/ আপনি প্রডাক্টের ছবি সরাসরি এম্যাজন থেকে ডাউনলোড করে তা আপনার সাইটে ইউস করেন নি তো?
নোটঃ এম্যাজন চায় না আপনি প্রডাক্টের পেজ থেকে ইমেজ/ভিডিও ডাউনলোড করে ব্যবহার করেন বরং তারা ইমেজ নেবার জন্য "সাইট স্ট্রিপ" নামে আলাদা টুল বারে "ইমেজ" অপশন রেখেছে।
৬/ আপনি যে একজন এফ্যিলিয়েট মার্কেটার তা আপনার "ডেসক্লেইমারে" উল্ল্যেখ করা আছে তো?
নোটঃ আপনি একজন "এম্যাজনের এফ্যিলিয়েট মার্কেটার" এ বিষয়টি স্পষ্ট আপনার ডেসক্লেইমার, সকল কন্টেন্টের হেডার বা ফুটার বা কন্টেন্টের ভিতর বা সাইটবারে থাকতে হবে।
৭/ আপনি আপনার এফিলিয়েট লিংক সরাসরি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে দিচ্ছেন না তো? কোন সোশ্যাল মিডিয়া বা পেইড কম্প্যেইনে তা সরাসরি শেয়ার করছেন না তো?
নোটঃ এম্যাজনের এফ্যিলিয়েট লিংক সরাসরি ইউস করা যাবে না।
৮/ অন্যের সাইট থেকে কন্টেন্ট নিয়ে বা শুধু ১-২ টি "অটোমেশন" সাইট নিয়েই এফ্যিলিয়েট করছেন না তো?
নোটঃ হয়তো আপনি জেনুইন কন্টেন্ট লিখা ছাড়াই এম্যাজনে ভালো করতে চেষ্টা করেছেন বা করছেন। কিন্তু এটা করা পুরো রিস্কি।
৯/ এম্যাজন থেকে বা গ্রাহকের ইমেজ ও ভিডিও নিয়ে ভিডিও তৈরি করে এফ্যিলিয়েট করার ট্রাই করছেন না তো? শুধু প্রডাক্টের ইমেজ, স্লাইড সো, লো কোয়ালিটি ভিডিও বানিয়ে এফ্যিলিয়েট করার ট্রাই করছেন না তো?
নোটঃ এম্যাজন এসব বিষয়ে অনেক সতর্ক। কোন ভাবে আপনাকে ট্রাক করতে পারলেই হলো।
১০/ রিসেন্টলি আপনি এমন কোন এফ্যিলিয়েট সাইট ক্রয় করেননিতো যে সাইটের জন্য আপনার পূর্ববর্তী সাইট ওনার এম্যাজন থেকে রিজেক্ট হয়েছে?
নোটঃ আপনি এমন কোন সাইট কিনে আপনার একাউন্টে এড করে থাকলে আপনার একাউন্টও রিস্কে আছে।
All reactions:
18

No comments

Powered by Blogger.