Header Ads

Header ADS

রামাদানে কনসাল্টেন্সি

 রামাদানে আমি যে কনসাল্টেন্সি করলাম, সেই বিষয়ের ফাইন্ডিংস গুলো আমি একটু বলি, কেমন? যথারীতি, যাবতীয় সেন্সিটিভ ডিটেইলস উহ্য রেখে বলছি-

  • আমি দেখেছি ভাইয়েরা কীওয়ার্ড পুশিং এর উপরে এখনও মন দিচ্ছেন। আর্টিকেল এর স্ট্রাকচার (কোন টপিকের পরে কোনটা আলোচনা করতে হবে) সেইটা এখনও, এই ২০২৩ - এ এসেও তাঁদের কাছে প্রাধান্য পাচ্ছেনা। বিষয়টা দুঃখজনক।
  • একই কীওয়ার্ড বেশি বেশি দেয়ার প্রবণতাটা ভীষণ অ্যালার্মিং। এটা কম বেশি সবাই করেছেন। চেষ্টা করা উচিত আলাদা আলাদা কীওয়ার্ড বাক্য এবং টপিকের প্রয়োজনীয়তা বুঝে দেয়া। এক্ষেত্রে বেস্ট এর জায়গায় টপ লাগিয়ে দিলেই সবক্ষেত্রে হয় না। আপনি ইগনিশন নিয়ে কথা বললে স্পার্ক প্লাগ হবে আপনার এল এস আই।
  • পার্সোনাল এক্সপেরিয়েন্সে কেউ লিখছেন না। এক্ষেত্রে আমি বলছিনা আপনাকে লিখতে হবে, "I used such and such products." আপনি তো চাইলেই "My research led me to believe" ও লিখতে পারেন। সাথে সাথে কিছু ডেটা লিংক করে দিলেন।
  • ইনফো কীওয়ার্ডে প্রোডাক্ট সাজেস্ট করতে গিয়ে সেখানে অবান্তরভাবে "Best" - লিস্ট ঢুকিয়ে দিচ্ছেন কেউ কেউ।
  • গুগল এ র্যাংক করবে ভেবে H2 তে কেউ কেউ দুইবার কীওয়ার্ড দিচ্ছেন (দুইবার প্রায় একই H2)
  • সাইটের টেকনিকাল এস ই ও আর ব্যাকলিংক কে উপেক্ষা করছেন অনেকেই। বিষয়টা একটু খটকা লেগেছে বৈ কি!
  • সাইটের অথোর প্রোফাইল অনেকেরই ক্লিয়ারলি ডিফাইনড নয়। অ্যাবাউট পেইজগুলো জেনেরিক।
  • টপিক এবং কীওয়ার্ড ক্লাস্টারিং পচা।
  • প্রোডাক্ট রিভিউ করার ক্ষেত্রে প্রায় সবাই-ই ফিচার কে রিরাইট করেছেন।
এইগুলো এখন পর্যন্ত পাওয়া বিষয়গুলোর সারবস্তু। সাইট গ্রোথের স্ট্র্যাটেজি ইন্ডাস্ট্রি (ইকমার্স হোক বা নিশ সাইট বিজনেস) একেকজনের জন্য একেক রকম। তাই এইক্ষেত্রে এড়িয়ে গেলাম।

No comments

Powered by Blogger.