Guest post
গেস্ট পোস্ট নেয়ার আগে যেসকল বিষয় মাথায় রাখবেন;
১) সাইট তার DR এর সাথে ট্রাফিক সামঞ্জস্য কিনা ? ধরেন DR ৫০ কিন্তু ট্রাফিক ১কে এইটা দেখতে ন্যাচারাল না। তাই ট্রাফিক ভালো পাচ্ছে এমন সাইট থেকে গেস্ট পোস্ট নেন।
২) Ahrefs এ সাইট এক্সপ্লোরার এ যেয়ে সাইট এর অর্গানিক ট্রাফিক এ গেলে সাইট এর লাস্ট ৩ মাসের গ্রাফ দেখেন যে কোনো বড় ট্রাফিক ড্রপ হয়েছে কিনা? বড় ট্রাফিক ড্রপ হলে ঐ সাইট থেকে গেস্ট না নেয়াই ভালো।
৪) যদি দেখেন প্রতিটা পোস্ট থেকে লিংক সেল করতেসে ঐরকম সাইট থেকে গেস্ট পোস্ট না নেয়াই ভালো।
এখন চলুন জেনে নেই গেস্ট পোস্ট এংকর কেমন হওয়া উচিত/ কেমন হওয়া উচিত না ?
এংকর অবশ্যই জেনেরিক যেমনঃ bike riding in mountain/ foosball play guideline এমন। কমার্শিয়াল এংকর হওয়া উচিত না যেমন: Best/top/cheap/review+keyword
নির্দিষ্ট পেজ/পোস্ট/হোম পেজ এ গেস্ট পোস্ট করবেন ?
সাইট নতুন হলে কিছু গেস্ট পোস্ট আগে আপনার হোম পেজকে টার্গেট করে করেন যাতে সাইটটা অথরিটি বাড়ে। তারপর আপনি নির্দিষ্ট পেজ বা পোস্টে লিংক নেন।
কখন গেস্ট পোস্ট করবো ?
মিনিমাম ৫০ টা পোস্ট দেন তার পর কিছু বেসিক ব্যাকলিংক করে গেস্ট পোস্ট করেন। বেসিক ব্যাকলিংক করতে বলার কারণ হচ্ছে যাতে গুগল এর চোখে লিংক গুলা ন্যাচারাল লাগে ও লিংক এর ভিন্নতা থাকে।
No comments