এক্সপ্যায়ার্ড ডোমেইন
লাস্ট কয়েকদিন থেকে কে বা কাহারা নতুনদের দুমাইয়া এক্সপ্যায়ার্ড ডোমেইন কেনাচ্ছে।
এই কয়দিনে বেশ কিছু মানুষ থেকে তাদের সো-কল্ড Expired Domain গুলা দেখেছি। একেকজন ১৫০-৩০০ এমনকি ৫০০ ডলার দিয়েও সেই ডোমেইন কিনেছেন।
বিশ্বাস করেন এই ডোমেইন গুলা র্যাঙ্ক তো দূরে থাক, গুগুল ইনডেক্স করে কিনা সন্দেহ আছে। কারণ এইগুলা বেশিরভাগ বেশ কয়েকবার মানে ৩-৪ বার ড্রপ্স হয়ে গেছে অলরেডি। আর ব্যাক্লিঙ্ক ও তেমন কিছুই শুধু PA/DA ভালো মানে কেউ একজন কোন ভাবে এইগুলা ম্যানুপুলেট করে PA/DA বাড়িয়েছে।
Expired Domain কিনতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমনঃ
১. আপনি যে নিস নিয়ে কাজ করছেন ডোমেইনটা আসলেই আগে সে নিসে ছিলো কিনা। থাকলে তার কনটেন্ট গুলা কেমন ছিল। এই সাইট দিয়ে দেখতে পারবেন -archive. org
২. সাইট কয়বার ড্রপ হয়ে সেটা অবশ্যই চেক করে নিবেন এই টুলের মাধ্যমে। ১ বার ম্যাক্সিমাম ২ বার হলেও নেয়া যায় যদি তার হিষ্ট্রি ভালো থাকে। লিঙ্কঃ whoisrequest.com /history/
৩. ব্যাক্লিঙ্ক প্রোফাইলঃ মানে আপনি যে ডোমেইনটা নিচ্ছেন তার ব্যাক্লিঙ্ক দেখতে হবে। সেইগুলা কোথা থেকে আসছে। ভালো মানের লিংক কয়টা আছে। এইটা বেশি জরুরী। মাথায় রাখবেন যেন মিনিমাম ৩-৫ টা ভাল গেস্ট পোস্ট থাকে আর দুই একটা লিংক যেন বিগ জায়ান্ট থেকে থাকে যেমন, forbes, nytimes, theguardian, mashable,cnn, bbc
৪. ডোমেইন নেয়ার আগে দেখে নিবেন যে ডোমেইনটা এডসেন্স আর ব্যান করা কিনা। কেনার পরে সাইটা দাড় করালেন কিন্তু পরে দেখলেন ডোমেইনটা এডসেন্স আগে থেকেই ব্যান করে রাখসে। তাহলে তো বিপদ।
৫. কেনার আগে গুগল আর বিং এ ইনডেক্স আছে কিনা তাও চেক করে নিবেন।
৬. মাজে মাজে ডোমেইন কেনার পর একটা যামেলা হয়ে ডোমেইনের ট্রেডমার্ক নিয়ে। মানে আপনি যে ডোমেইনটা নিচ্ছেন সেটাতে যে ওয়ার্ডটা আছে সেটা কেউ ট্রেডমার্ক করে রাখছে কিনা তাও দেখতে হবে।
এই সব বিষয়ে পাশ মার্ক পেলেই কেবল আপনি একটা expired domain নিতে পারবেন নইলে লাভ থেকে লস হওয়ার পসিবিলিটি বেশি।
No comments