Header Ads

Header ADS

অ্যামাজনে নতুন একাউন্ট তৈরি ফোন ভেরিফিকেশনের

 অ্যামাজনে নতুন একাউন্ট তৈরি ও ফোন ভেরিফিকেশনের সম্ভাব্য সমাধান!

আমরা কমবেশী সবাই জানি রিসেন্টলি Youtube Channel অ্যাড থাকার অনেকের একাউন্ট ক্লোজ করে দিয়েছে অ্যামাজন। নতুন একাউন্ট করতে গেলেও OTP আসছে না, একাউন্ট ও ক্রিয়েট করা যাচ্ছে না। এই নিয়ে বেশ কিছুদিন ঘাটাঘাটি করলাম। আমি ২টা একাউন্ট করেছি নতুন করে। কিছু ট্রিক্স শেয়ার করছি -
#১. বাংলাদেশী নাম্বার কোনভাবেই কাজ করেনি আমার ক্ষেত্রে। o k s m s এবং s m s p v a থেকে নাম্বার নিয়ে কাজ হয়েছে। প্রথমটা ফ্রি কিন্তু পরেরটায় কয়েকসেন্ট খরচ হবে। যেহেতু ভেরিফিকেশনের ক্ষেত্রেই ব্যবহার হয় এদের সার্ভিস তাই কয়েকবার "already used" দেখাইছে। USA নাম্বার না ব্যবহার করাই ভালো। ভিয়েতনামের একটা নাম্বার দিয়ে হইছিল আমার। আরেকটা পেইড মেথড ব্যবহার করেছিলাম। Yearly 15.99 ডলার দিয়ে vyke থেকে USA নাম্বার কিনেছিলাম। কোন সমস্যা হয়নি প্রথমবারই হয়ে গেছে।
#২. যেই নাম্বার দিয়েই করেন সমস্যা নাই কারন শুধু রোবট ভেরিফিকেশনের জন্যই অ্যামাজন এটা করে। USA VPS দিয়ে ট্রাই করলে কোন OTP লাগেনা - সরাসরি একাউন্ট ক্রিয়েট হয়ে যায়। যাহোক যেই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা অবশ্য amazon .com > your account> login & security তে গিয়ে primary mobile number থেকে নাম্বারটা রিমোভ করে দিয়েন।
#৩. যেহেতু কোন নাম্বার থাকলো না এজন্য 2-step টার্ন অন করে নিয়েন কোন একটা অ্যাপ দিয়ে। আমি google authenticator ব্যবহার করেছি। অন অফ করতে হলে উক্ত নাম্বার প্রয়োজন হতে পারে তাই কাজটা ১০মিনিটের মধ্যে করতে পারলে ভালো তাহলে টেম্পরারি নাম্বারটাই ব্যবহার করতে পারবেন।
#৪. পেমেন্ট ডিটেইলস দেয়ার সময় OTP চাইবে। Authenticator অ্যাপ থেকে দিলেই হয়ে যাচ্ছে। যদি অ্যাপ অ্যাড না থাকে তখন আবার নাম্বার চাইবে। সেক্ষেত্রে non-BD নাম্বার লাগবে আবার। অন্য নাম্বার হলেও সমস্যা নাই। তবে এখানে OTP সেন্ড করা ছাড়াই বাংলাদেশী নাম্বার অ্যাড করা যায় Change or remove অপশন থেকে।
বাংলাদেশী কোন নাম্বার আমার ক্ষেত্রে কাজ করেনি। আপনাদের ক্ষেত্রে কাজ করলেও করতে পারে, ট্রাই দিতে ভুলবেন না 🙂
ধন্যবাদ সবাইকে। 🥰

No comments

Powered by Blogger.