ডোমেইন এক্সপায়ার
প্রতিদিন ই অনেক ডোমেইন এক্সপায়ার হয়ে যাচ্ছে। একটি ভালো এক্সপায়ার ডোমেইন আপনাকে অনেক রকমের বেনিফিট দিতে পারে। অনেকেই আছি যারা হুটহাট করে ডোমেইন কিনে ফেলি – পরে চেক করি দেখি নানা রকম সমস্যা। আমি নিজেও এমন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তাই নিজের জন্য কিছু চেকপয়েন্ট তৈরী করে নেই যা আপনাদের সাথে শেয়ার করছি।
নোটঃ আপনাদের কোনো ইনপুট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
০১। স্প্যামি বা অডাল্ট বা গ্যাম্বলিং সাইট ছিলো কি নাঃ প্রথমেই চেক করতে হবে আপনি যে ডোমেইন টি কিনতে চাচ্ছেন তা স্প্যামি বা অডাল্ট বা গ্যাম্বলিং কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না। কিভাবে? আমরা জানি ওয়েব্যাক মেশিনে ওয়েব সাইটের পাস্ট হিস্টোরী থাকে। সেখান থেকে বিভিন্ন সময়ের কন্টেন্ট গুলো পর্যবেক্ষণ করতে হবে। প্রতি ড্রপের আগে ২-৪ টা দেখলে বুঝা যাবে সাইটের কন্টেন কি রকম ছিলো।
ওয়েব্যাক মেশিন লিংকঃ https://archive.org/web
এছাড়াও ওয়েব্যাক মেশিন ডাটা থেকে খেয়াল করবেন –
• নন ইংলিশ কন্টেন্ট ছিলো কি না - কারন আমরা বেশীরভাগ ইংরেজী তে সাইত তৈরী করি।
• হ্যাকিং রিলেটেড/ স্ক্রাপিং কন্টেন্ট/ মানহীন কন্তেন্ট ছিলো কি না
• সেই ডোমেইন এর সাইট কী-ওয়ার্ড স্টাফিং ছিলো কি না
• স্প্যামিং কোনো কাজে সেই ডোমেইন ব্যবহৃত হয়েছিলো কি না ।
স্প্যামিং ছিলো কি না সেটা বুঝতে নিচের বিষয় গুলো খেয়াল করতে পারেন।
o ০ (জিরো) অথোরিটি সাট থেকে আজাইরা ব্যাকলিংক করা
o একেবারেই সাইতের নিশের সাথে যায় না – এমন সাইট থেকে ব্যাকলিংক করা
o অনেক ক্ষেত্রে হিস্টোরী চেক করলে দেখা যায় রাশিয়ান বা চাইনিজ সাইতের সাথে ব্যাকলিংক করা
o ব্যাকলিংক এর ক্ষেত্রে স্প্যামি / ফিশি কিছু এয়াংকর টেক্সট ব্যবহার করা
০২। ব্রান্ডএবিলিটি চেক করাঃ অনেকেই চাই এক্সপায়ার্ড সুন্দর ডোমেইন কে ব্রান্ড হিসেবে গড়ে তুলতে। সুন্দর ও ছোটো নামগুল;ও অনেক আগেই বুক হয়ে গেছে। তাই এখন সেগুলো ফ্রি পাওয়া গেলে এক্সপায়ার্ড হবার সম্ভাবনাই বেশী। তাই ব্রান্ড হিসেবে ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই SEO এর দিকে খেয়াল রেখে সকল বিষয় চেক করে নিতে হবে যেনো সামনের দিনগুলোতে সমস্যা না হয়।
তবে আপনি যদি পারসোনাল PBN, ৩০১ রিডাইরেক্ট বা কম সময়ের জন্য ওটোমেশন ইত্যাদি কাজে ব্যবহার করেন তবে দেখেশুনে নিতে পারেন।
০৩। এডসেন্স ব্যান কি নাঃ এফিলিয়েটের পাশাপাশি এডসেন্স ব্যবহারকারীর সংখ্যা কম না। আপনার যদি উদ্দ্যেশ্য হয় এডসেন্স ব্যবহার করা তবে এই অংশ টা আপনার জন্য। এডসেন্স ব্যান কি না এটা চেক করে নিতে পারেন খুব সহযে। এডসেন্স স্যান্ডবক্স নামের টুলটা এডস দেখায়। আপনি যে ডোমেইন নিতে চান বা আপনার বর্তমান কোনো সাইট এডসেন্স ব্লক কি না তা চেক করার জন্য বক্সে আপনার URL দিন, যদি এডস দেখায় তবে ঠিন আছে আর না দেখালে সেটা ব্যান!!!
এডসেন্স ব্যান কি না চেকিং লিংকঃ https://ctrlq.org/sandbox/
০৪। ট্রাস্ট ও সাইটেশন ফ্লো চেকঃ ম্যানুয়ালি সাইটের সকল ব্যাকলিংক চেক করা একটু কষ্টকর। এক্ষেত্রে একটা সহয উপায় হলো ম্যাজেস্টিক স্কোর। রুট ডোমেইন এ আপনার ডোমেইন দিন, ট্রাস্ট ফ্লো স্কোর দেখাবে। ম্যাজেস্টিক স্কোর হলো ১০০, তাই অন্তত যদি ২৫ বা তার বেশী থাকে তবেই বুঝা যাবে কোয়ালিটি ব্যাকলিংক আছে বা করা হয়েছে। যতো বেশি হবে স্কোর, ততোই ভালো।
০৫। ফেসবুক ব্যান কি নাঃ জ্বী, ঠিকই দেখছেন। অনেক ডোমেইন কেই ফেসবুক ব্লক করে দেয় নানা কারনে । এমন হলে না নেয়াই সাজেস্টেড। তবে আপনার যদি একান্তই প্রয়োজন হয় তবে এই কারণে না এড়িয়ে সেটা ফেসবুক সাপোর্টের মাধ্যমে ব্যান তুলে নেয়া সম্ভব। সেক্ষেত্রে একটা রিস্ক নিতে পারেন।
০৬। সার্চ কন্সোলে ম্যানুয়াল পেনাল্টি খেয়েছে কি নাঃ আমরা জানি সার্চ কনসোল এ ম্যানুয়াল একশন নামক টার্ম আছে। সেখানে দেখতে হবে আপনি যে ডোমেইন টা কিনতে চাচ্ছেন তাতে কোনো ম্যানুয়াল একশন (পেনাল্টি) নোটিফিকেশন আছে কি না। কিন্ত কথা হলো ডোমেইন কেনার আগেই কিভাবে চেক করবো? যদি কোনো ব্যাক্তি বা সেলারের কাছে কেনেন তবে সে আপনাকে হেল্প করতে পারবে। নতুবা এক্সপায়ার্ড ডোমেইন কিনলে কেনার পর পর ই সাইট সার্চ কনসোলে এড ও ভেরিফাই করে নেবেন। এরপর সম্পতাহখানেক অপেক্ষা করবেন। এখন চেক করে দেখেন কোনো নোটিফিকেশন আছে কি না। না থাকলে ভালোই আর যদি থাকে তবে তা এখানেই স্টপ করে রাখা ভালো।
০৭। গুগল ইনডেক্স চেকঃ জ্বী, ডোমেইন কেনার আগে চেক করে নেবেন। অনেক সময় অনেক আগের URL ইনডেক্স থাকে। সেখান থেকে সহযে বুঝা যায়। আবার অনেক সময় দেখা যায় হাই অথোরিটিভ ব্যাকলিংক থাকলেও ইনডেক্স থাকে না। এটা আসলে চেকিং এর মেইন ফ্যাক্তর না। থাকলে ভালো আর কি।
০৮। ডোমেইন ড্রপ চেকিংঃ ডোমেইন টুলস হু ইজ – থেকে চেক করে নিতে পারেন আপনার পছন্দ করা ডোমেইন টা কতোবার ড্রপ হয়েছে। ওয়েব্যাক থেকে দেখতে অনেক সময় ইস্যু থাকে, বাট এখানে সহযে ড্রপ টাইমলাইন দেখতে পারবেন বা চেক করতে পারবেন। ৫ বারের বেশী ড্রপ হয়েছে – এমন ডোমেইন কেনার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। এক্ষেত্রে হেলাফেলা না করে হিস্টোরিকালি সব চেক করে নিতে হবে। SEO ডাটা খুটিয়ে দেখতে হবে।
ডোমেইন টুলস হু ইজ লিংকঃ https://whois.domaintools.com/
এগুলো ছাড়াও যদি US বেজড কোনো ব্যবসা পরিচালনা করতে চান তবে অবশ্যই ট্রেডমার্ক চেক করে নেবেন।
US ট্রেডমার্ক ডাটাবেজ লিংকঃ https://www.uspto.gov/trademark.../search-trademark-database
হোক এক্সপায়ার্ড বা প্রিমিয়াম ব্বা সাইত, এক্ষেত্রে ডোমেইন খুব গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এজন্য ডোমেইন কেনার আগে দেখে নেবেন। একদম ফ্রেশ নিলে আলাদা ইস্যু।
No comments